টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।  এসময় অবৈধভাবে বালু মাটি কেটে বিক্রির সাথে  জড়িত আটজনকে আটক করা হয়।  এছাড়া বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।শুক্রবার (১১ এপ্রিল)  আটককৃত ৩ জনকে অর্থদন্ড ও বাকী ৫ জনের বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।আটকৃতরা হলেন- ইয়াকুব (৪৭), শরবেশ আলী  (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১), হাবীব (২৫)।  এরা টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার বাসিন্দা। জানা যায়, বেশ কিছু দিন ধরে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মহেলা ও  যমুনা সেতু পূর্ব এলাকার বেলটিয়া( থানা ঘাট)  এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছিল স্থানীয় একটি  প্রভাবশালী চক্র ।  খবর পেয়ে  কালিহাতী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সিফাত বিন সাদেক ও যৌথ বাহিনীর সমন্বয়ে বৃহস্পতিবার রাতে  ওই দুই ঘাটে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় আটজনকে আটক করা হয় এবং তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়।  পরে বালু বিক্রির  বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বালু ভর্তি তিনটি ট্রাক জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত আটজনকে আটক করা হয়েছে। এছাড়া তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারির সংযোগ  বিচ্ছিন্ন করা হয়। এদের মধ্যে ৩ জন অর্থদন্ড ও বাকী ৫ জনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেইসাথে  বালু ঘাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূনরায় যাতে চালু করতে না পারে সেজন্য বিট পুলিশ ও টহল পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।অবৈধভাবে যারা মাটি ও বালু বিক্রির ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো
ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো

টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি কাটাতে প্রকৃতির টানে, স্বস্তির খোঁজে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ছুটে এসেছে দেশের নানা প্রান্তের মানুষ। Read more

অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি নেপাল-বাংলাদেশ
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি নেপাল-বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নির্ধারিত কোনো ফাইনাল নেই। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে যে দলের পয়েন্ট বেশি হবে তারাই চ্যাম্পিয়ন। Read more

নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নড়াইল সদর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ Read more

ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ
ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ

বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না বলে Read more

কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সের দায়িত্ব অবহলোর কারণে আব্দুস সোবহান দুলাল নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন