কুমিল্লায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন এক চোর। হঠাৎ ঘুমন্ত অবস্থায় হাত বেরিয়ে আসে খাটের বাইরে। এতেই বাঁধে বিপত্তি। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে ঘরের বাসিন্দা খাটের বাইরে ফ্লোরে একটি হাত দেখতে পান। খাটের নিচে ভালো করে তাকিয়ে দেখেন ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চোরকে খাটের নিচ থেকে বের করেন।সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই ঘটনাটি আলোচনায় উঠে আসে।ভিডিওতে দেখা গেছে, একটি দালানের খাটের নিচে শুয়ে আছেন এক ব্যক্তি। খাটের ওপর মশারির ভেতরে একটি শিশু ঘুমাচ্ছে। খাটের নিচে ঘুমিয়ে পড়া সেই ব্যক্তিকে ডেকে হয়রান হচ্ছেন কয়েকজন। এসময় উপস্থিত একজন সেই দৃশ্য মোবাইলে ধারণ করে তা ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।স্থানীয় বাসিন্দারা জানান, ওই চোরের নাম মো. সোহেল। তিনি পাশের মুরাদনগর এলাকার বাসিন্দা। দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাতে দাউদকান্দির দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টর বাড়িতে দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসার রান্না ঘরের এডজাস্ট ফ্যান কেটে সেখান দিয়ে ঘরে প্রবেশ করেন। ওই ভাড়া বাসায় এক নারী তার দুই সন্তান নিয়ে বসবাস করেন। চোর সোহেল বাসাটিতে প্রবেশ করে ঘরের লোকজন সজাগ আছে দেখতে পেয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন।ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন সেই নারী। এ সময় খাটের বাইরে একটি হাত পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখেন খাটের নিচে ঘুমিয়ে আছেন চোর। পরে তাকে অনেক চেষ্টা করে খাটের নিচ থেকে ঘরের বাইরে নিয়ে বেঁধে রাখেন। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে ছেড়ে দেন।গৌরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রকিব উদ্দিন জানান, সে গত কয়েকদিন আগেও পাশের এলাকার একটি ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চোর স্বীকার করেছে সে একজন মাদকসেবি। চুরি করতে যাওয়ার আগে নেশা করে এসেছিল। তাই সে ঘুমিয়ে পড়েছিল। তাকে ঘুম থেকে তুলতে অনেক কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত মাথায় পানি ঢেলে তাকে সজাগ করে বাইরে আনতে হয়েছে।দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল বারী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা
ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে, তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার (২৯ মার্চ) এ Read more

নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে Read more

মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ
মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার Read more

কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আনুমানিক এক লাখ ৬৮ হাজার টাকা মূল্যমানের ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি Read more

আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন