ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাম্পিং করা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা নাগাদ সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে।  কোনো ধরনের সমস্যা না হলে বৃহস্পতিবারের মধ্যে এই পাম্পিং শেষ হবে। এটিসহ চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো। ভারত থেকে ডিজেল আমদানির এই প্রক্রিয়াকে একটি চলমান কাজ বলে উল্লেখ করেছেন ডিপোর এই কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি বিতরণের সার্বিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট
আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ শনিবার (১৭ মে) Read more

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ Read more

কবে বিয়ে করছেন ইশরাক, জানালেন হবু স্ত্রী
কবে বিয়ে করছেন ইশরাক, জানালেন হবু স্ত্রী

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাজক হোসনের সাথে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বারিধারায় Read more

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের Read more

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের Read more

ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়ার

একটি ইউক্রেনীয় ড্রোন হামলা সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন। তবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন