ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে, তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি জানায়, বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেয়ার জন্য ইরাকের ধর্মীয় নেতৃবৃন্দ ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তা পৌঁছে দেয়া হয়।চলতি মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। তবে এখনও তার দাফন সম্পন্ন হয়নি বলে জানা গেছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো খুব খারাপ অবস্থায় আছেন, কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না।উল্লেখ্য, মোজতবা খামেনি দায়িত্ব নেয়ার আগে এবং পরেও তাকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের ১০ জন নেতার মাথার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে, যার মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নামও রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে Read more

টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার হাকিমপুরে একটি নির্জন স্থান থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Read more

বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন
বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন

মঞ্চ থেকে ছোটপর্দা কিংবা বড়পর্দা দাপিয়ে বেড়ানো একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে Read more

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা
ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন Read more

পাঁচজনকে বাঁচিয়ে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার লেখক বেক সে-হি
পাঁচজনকে বাঁচিয়ে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার লেখক বেক সে-হি

বিষণ্নতার সঙ্গে নিজের লড়াইকে নিয়ে লেখা আত্মকথামূলক গ্রন্থ ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট টটবক্কি’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে Read more

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি  উদ্ধার

কুষ্টিয়ায় বেনাপোল থেকে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন  প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন