চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকার রহমানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ওইদিন মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদের ইমাম মো. সেহান উদ্দীন উপজেলা পরিষদের দিকে যান। রাত আনুমানিক ৮টার দিকে এশার নামাজ পড়ানোর জন্য তিনি ও স্থানীয় মুসল্লিরা মসজিদে এসে দেখেন, মসজিদের মাইক পরিচালনায় একটি যন্ত্র চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে অজ্ঞাত চোর মসজিদে প্রবেশ করে যন্ত্রাংশটি নিয়ে যায়। এর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।এ বিষয়ে আজ মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিম উদ্দীন আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, ‘মসজিদের মতো পবিত্র ও স্পর্শকাতর জায়গায় চুরির ঘটনা সত্যিই অভাবনীয়। এর আগেও এলাকায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন ছিলাম। প্রশাসনের কাছে আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।’স্থানীয় বাসিন্দা মো. শফিউল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এলাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। মসজিদের যন্ত্রাংশ পর্যন্ত নিরাপদে নেই, এটা সত্যিই দুঃখজনক। আমরা চাই প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিক।’আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মসজিদে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে Read more

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৫৫ কর্মী
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৫৫ কর্মী

জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ মন্ত্রণালয়ে সাত ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৫৫ জনকে নিয়োগ দেওয়া Read more

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৯ Read more

নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল
নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের Read more

বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!
বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!

সড়কে থইথই করছে পানি। পুকুর না সড়ক, দেখে বোঝার উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জমে হাঁটু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন