চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের চৌমুহনী এলাকার টাওয়ার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় প্রায় ৪ শতক জমিতে অবৈধভাবে পুকুর খনন করে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় নুর মোহাম্মদের পুত্র মো. মফিজ মিয়া (৪৫)। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করেন তিনি। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় কর্মকাণ্ডে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সভা ডাকল শেহবাজ
ভারতীয় কর্মকাণ্ডে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সভা ডাকল শেহবাজ

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো Read more

ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক
ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই Read more

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ
শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় Read more

আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ
ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ

ভোলার চরফ্যাশনে পর্যটন দ্বীপ ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে বনবিভাগের জায়গা দখল করে ভিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন