দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের উপর এক ব্যবসায়ীর ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত সোমবার (২৭ এপ্রিল) সন্ধায় বিরামপুর সোনার পাত নিয়ে ফুলবাড়ি যাওয়ার পথে বিরামপুর উপজেলার শালবাগান ঢিপি মোড় এলাকায় কয়েক যুবক তার পথরোধ করে। এ সময় তারা মানিককে মারপিট করে সোনা নিয়ে পালানোর সময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা দুজনকে আটক করে এবং পালানোর সময় রতনপুর এলাকায় আরো দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আটক চারজন ও পলাতক তিনজনের নামে থানায় মামলা হয়েছে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “আটক ও পলাতক মিলে ৭ জনের নামে মামলা থানায় হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া সোনার পাত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ১৫
ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ১৫

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত Read more

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আরও বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি। Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন