চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে শিশু হুমাইরা খাতুন (৯ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত. শিশু হুমাইরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলা পাড়ার হুমায়ুন ইকবালের মেয়ে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় এটাই প্রথম হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে।চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হলে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

উলিপু‌রে জলবায়ু সচেতনতায় কমিউনিটি ফুটবল ম্যাচ
উলিপু‌রে জলবায়ু সচেতনতায় কমিউনিটি ফুটবল ম্যাচ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা তরুণদের সম্পৃক্ততা ও মানসিক সক্ষমতা বাড়াতে কমিউনিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) Read more

সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল
সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছে শুবমান গিলের। সিরিজটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে তার। ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেই Read more

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প
ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেস সদস্য ইলহান ওমরের অভিবাসন পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন