গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মাঠ পর্যায়ের চিত্র বলছে, সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। আক্রান্ত শিশুদের মাধ্যমেই এই রোগ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছি থাকতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত আইসোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে চার হাজার ২৩১ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৬ হাজার ৫২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ২১৫ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। হাসপাতালগুলোতে ক্রমাগত রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণ ট্যাক্সের টাকার হিসাব পাবেন তিন মাস পরপর : কুসিক প্রশাসক
জনগণ ট্যাক্সের টাকার হিসাব পাবেন তিন মাস পরপর : কুসিক প্রশাসক

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে Read more

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি
ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি

ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে স্থায়ী ‘শান্তি ও আঞ্চলিক Read more

কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের
কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের

ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন Read more

পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক Read more

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন