নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনের দিকে হাঁটবেন না।শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।নুরুল হক নুর বলেন, বিপদ কেটে গেলে মানুষ অনেক সময় উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়। আমরা দেখছি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আমাদের সঙ্গী ছিলো, তাদের কেউ কেউ এখন মজলুম থেকে জালিম হয়ে উঠছে। তাই মনে করিয়ে দিতে চাই—আমরাও যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ কিন্তু আমাদেরও ছাড় দেবেন না। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে উল্লেখ করে নুর বলেন, নির্বাচনের আগে যেন প্রতিটি রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি আজকের সমাবেশের অন্যতম প্রধান দাবি।এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত Read more

শিক্ষকের উপর বিএনপি নেতার হামলা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
শিক্ষকের উপর বিএনপি নেতার হামলা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

স্কুল শিক্ষকের উপর বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও Read more

যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন