যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেস সদস্য ইলহান ওমরের অভিবাসন পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে তিনি ইলহানকে উদ্দেশ করে বলেন, ‌‘ওকে দেশে ফিরে যাওয়া উচিত।’এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পলিটিকো।পোস্টের সঙ্গে ট্রাম্প একটি ভিডিও যুক্ত করেন, যেখানে ইলহান ওমরকে জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়, তবে এটি গত কয়েক সপ্তাহ ধরে ডানপন্থি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঘুরছে।ওমর সোমালিয়ায় জন্মগ্রহণ করেন এবং আট বছর বয়সে দেশটির গৃহযুদ্ধ থেকে পালিয়ে কেনিয়ার একটি শরণার্থী শিবিরে চার বছর কাটানোর পর ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ২০০০ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ঘনিষ্ঠ সহযোগী লরা লুমারসহ অনেকে তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।এটি সাম্প্রতিক সময়ে প্রথম নয়—ট্রাম্প এর আগেও ইলহান ওমরকে দেশ থেকে বের করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি। তাকে বলেছিলাম, হয়তো উনি ইলহান ওমারকে ফিরিয়ে নিতে চান। তিনি বললেন, ‘আমি তাকে চাই না।’”ট্রাম্প তার প্রথম মেয়াদকালেও একাধিকবার ওমরকে আক্রমণ করেছিলেন, এমনকি ২০২০ সালের নির্বাচনের শেষ দিকে অভিযোগ করেছিলেন যে, তিনি ‘আমাদের দেশ কীভাবে চালানো উচিত তা শেখাতে চান।’ওমরের কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। তবে শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে চারবার নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি বলেন,‘আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই। আমার নাগরিকত্ব কেউ কীভাবে বাতিল করবে, সেটা আমি কল্পনাও করতে পারি না। আমি সেই আট বছরের যুদ্ধ থেকে পালানো শিশু নই এখন। আমি প্রাপ্তবয়স্ক, আমার সন্তানরাও বড় হয়েছে। চাইলে আমি যেকোনো জায়গায় থাকতে পারি। প্রতিদিন এই ‘‘ইলহানকে বহিষ্কার করো’’ কথাটা শোনা সত্যিই অদ্ভুত।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে Read more

জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভিতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার Read more

ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন কিম
পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন কিম

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।সোমবার (১৮ আগস্ট) একটি নৌ ধ্বংসকারী ‘চো হিওন’ Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

শাহজালাল বিমানবন্দরে শৌচাগারের বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ
শাহজালাল বিমানবন্দরে শৌচাগারের বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ

প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের বাইরে রয়েছে একটি মাত্র শৌচাগার। যেখানে প্রবাসী কিংবা বিদেশগামীদের প্রবেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন