কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা তরুণদের সম্পৃক্ততা ও মানসিক সক্ষমতা বাড়াতে কমিউনিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপ‌জেলার ঐতিহ্যবাহী ধামশ্রেণী ফুটবল মাঠে আয়োজিত এ খেলায় অংশ নেয় স্থানীয় কিশোর ও যুবরা।‘স্পিরিট প্রজেক্ট’ এর উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF) ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC), সুইজারল্যান্ড-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। টেরে ডেস হোমস (TDH), কুড়িগ্রামের কারিগরি সহায়তায় এবং স্থানীয় এনজিও ‘সলিডারিটি’, কুড়িগ্রামের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত বা ঝুঁকিতে থাকা পরিবারের ১২ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অন্তর্ভুক্ত করে তাদের সহনশীলতা ও মানসিক দৃঢ়তা বাড়াতে খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি ধামশ্রেণী ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান দুলাল, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. হাজেরা বেগম লাকী, স্পিরিট প্রজেক্টের ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রশিদ, প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মিয়া, মোস্তাফিজার রহমান, ফিল্ড অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাবেক খেলোয়াড়রা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’
‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি Read more

লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত

নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিবের ভাই, ঠাকুরগাঁও জেলা Read more

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন