পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েকদিন ধরে বেড়েছে লোডশেডিং। একদিকে ভ্যাপসা গরম ও অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভোগান্তির শেষ নেই। দিনে-রাতে কয়েকবার করে বিদ্যুতের আসা-যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এদিকে হঠাৎ করে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।এ অবস্থায় চলমান এসএসসি পরীক্ষার্থী ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্নসহ শিশু, বয়স্ক ও রোগীদেরও দুর্ভোগ বেড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজে চরম ব্যাঘাত ঘটছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় এমন ভোগান্তি বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ার সঙ্গে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে। এতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু-শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ। সেই সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এরই মধ্যেই পাল্লা দিয়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। গরমে বিদ্যুৎহীন অবস্থায় থাকার কারণে দৈনন্দিন জীবনযাপনে বেড়েছে ভোগান্তি। চলতি বছর এসএসসি পরীক্ষায় ভাঙ্গুড়া উপজেলায় ১৪৭৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে পরীক্ষার্থীদের। বিশেষ করে রাতের বেলা লোডশেডিংয়ে পড়াশোনায় বিঘ্ন ঘটছে।এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা জানান, রাত পোহালেই ছেলে-মেয়েদের পরীক্ষা। সন্ধ্যা ও রাতের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতি বাধাগ্রস্ত করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান করে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।ভাঙ্গুড়া উপজেলার চা দোকানিরা জানান, আগে গ্যাস বা মাটির চুলায় চা তৈরি হলেও এখন বিদ্যুতের ওপর নির্ভরতা বেড়েছে। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসায় ধস নেমেছে। চাহিদার সময় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন ক্রেতা হারাতে হচ্ছে তাদের।এ ব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ-আল-আমিন চৌধুরী বলেন, একদিকে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। অন্যদিকে আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না। আমরা হাসপাতাল ও জরুরি সেবাকেন্দ্রগুলোতে লোডশেডিং কম রাখার চেষ্টা করছি। গত কয়েকদিন আগে লোডশেডিং দিতে হয়েছে। তবে গত শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় লোডশেডিং কিছুটা কমেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের
শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে পাশে থাকার জন্য আন্তরিকভাবে Read more

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত
মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম Read more

নান্দাইলে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু
নান্দাইলে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে মো. নাঈম মিয়া (৩০) নামে এক ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে Read more

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক Read more

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন