বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।’তিনি জানান, বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।এদিকে বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিন জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।আজ সকালে বগুড়া-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।তিনি জানান, ত্রুটির কারণে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর দিলরুবা নূরী, শিক্ষাগত যোগ্যতার সনদ না জমা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়ন বাতিল করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করল আপন মামা!
মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করল আপন মামা!

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে আপন ভাগ্নেকে হত্যা করেছে মামা। অপহরণকারী মামা মো. কামাল হোসেনের দেখানো মতে, Read more

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য আজ কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ Read more

ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার
ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার

ফরিদপুরে হত্যা, চাঁদাবাজি, প্রতারণাসহ ডজনখানেক মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর Read more

৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 
৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ Read more

ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী

ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, আমরা চাই ছাত্রনেতারা হোক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন