সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকায় কর্মীরা ৪ দিনের পরিবর্তে এক দিন কম ছুটির সুবিধা পেতে যাচ্ছেন। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। এতে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা। আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিন দিন ও দুর্গাপূজায় এক দিন ছুটি থাকতো। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব নেয়। গত বছরের অক্টোবরে তারা দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি এক দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। এতে তখনো সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে টানা চার দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে। ওই তালিকা অনুযায়ী এ বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে ছুটির শুরুতে দু দিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দু দিনের সাপ্তাহিক বন্ধসহ টানা ছুটি থাকবে ১২ দিন। দেশের আলিয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় মাত্র দু দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী— ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু
মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির উত্তোলিত টাকার হিসাব চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত মাগুরা জেলা Read more

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ব্যবসায়ীসহ নিহত ২
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ব্যবসায়ীসহ নিহত ২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন Read more

বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।রবিবার ১৪ সেপ্টেম্বর বিজিবি পক্ষ Read more

ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে
ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে

প্রতিদিন বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়েছে ৩ বছরের Read more

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ

পিরোজপুর ও মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন