ময়মনসিংহের নান্দাইলে মো. নাঈম মিয়া (৩০) নামে এক ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইজিবাইক চালক ওই গ্রামের মৃত আব্দুল হেলিমের পুত্র। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মো. নাঈম মিয়া গোসল করে ঘরে যান। কিছুক্ষণ পর তার বড় ভাই মিলন মিয়া নাঈমকে ঘরে খুঁজতে যান। ঘরে নিয়ে নাঈম মিয়াকে না পেয়ে বাড়ির পাশে খুঁজতে গিয়ে সেখানেই তার জুতা পড়ে থাকতে দেখে। তার সামনে এগিয়ে গেলে বাঁশঝাড়ের পাশে মুমূর্ষু অবস্থায় নাঈমকে দেখতে পান। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত নাঈম মিয়ার বড় ভাই মিলন মিয়া বলেন, ‘দুর্বৃত্তরা আমার ভাই নাঈমকে মেরে বাড়ির পাশে ফেলে রেখে গেছে। তার শার্ট ছিঁড়া অবস্থায় ছিল। গলায় দাগ রয়েছে।’নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘নিহতের শরীরে বড় ধরনের চিহ্ন নেই। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি ক্লিয়ার নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই সঠিকভাবে বলা যাবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক
ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাসদস্যরা।রবিবার Read more

কাপাসগোলার নালায় তলিয়ে যাওয়া শিশু এখনও উদ্ধার হয়নি
কাপাসগোলার নালায় তলিয়ে যাওয়া শিশু এখনও উদ্ধার হয়নি

চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নালায় এক শিশু তলিয়ে যাওয়ার খবরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে Read more

ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার
ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার

খুলনায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনের খেলা চলাকালীন অঘটন ঘটে। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাগতিক খুলনার সঙ্গে বরিশালের ম্যাচের প্রথম Read more

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার
গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার

রাজবাড়ীর গোয়ালন্দে শাখা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপারে চরম দুর্ভোগে পড়ছেন হাজার-হাজার মানুষ। দীর্ঘদিন Read more

সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার Read more

ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে পাঠাল ইসরায়েল
ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে পাঠাল ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক ২১ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন