চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।সোমবার (০৫ মে) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।জানা যায়, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।১০ জুলাই পাল্লেকেলেতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলাতে পরের ম্যাচ হবে ১৩ জুলাই। আর ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড়কাঁপানো ঠান্ডা, কুড়িগ্রামে শীতের দাপট
হাড়কাঁপানো ঠান্ডা, কুড়িগ্রামে শীতের দাপট

কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া Read more

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা Read more

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।এতে Read more

ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫
ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫

ইসরাইলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) শহরের Read more

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন