টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বুধবার (২২ এপ্রিল) সকালে তারা নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন- নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।দায়িত্ব গ্রহণের পর নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জনগণের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার প্রধান অঙ্গীকার।বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানদের পুনর্বহালের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার Read more

ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ
ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ

সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি Read more

মেরুদণ্ড অস্ত্রোপচারে নজির গড়ল যশোর হাসপাতাল, সফল ৪৫ জন
মেরুদণ্ড অস্ত্রোপচারে নজির গড়ল যশোর হাসপাতাল, সফল ৪৫ জন

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের রফি বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৪৫)।  ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি দুর্ঘটনা শিকার Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু

অমাবশ্যা ও গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর থেকে সব রুটে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার (৩০ মে) বেলা Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন