দেশের বাজারে সোনার দাম কামানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ধারাবাহিকতায় আজ প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকায় পর্যন্ত দাম কামানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে ২ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে। বুধবার (৮ এপ্রিল) ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।সোনার দামের স‌ঙ্গে কমা‌নো হ‌য়ে‌ছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থে‌কে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে।এদিকে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শারীকখালী Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

পায়ে হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া
পায়ে হেঁটে বাসভবন ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি। এ সময় ২ পুত্রবধূকে তাকে Read more

বৈশাখের রঙে ব্যস্ত মিরসরাইয়ের কুমারপাড়া
বৈশাখের রঙে ব্যস্ত মিরসরাইয়ের কুমারপাড়া

ভোরের নরম আলো ছড়িয়ে পড়তেই জেগে ওঠে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের কুমারপাড়া। ঘুম ভাঙার আগেই শুরু হয় মাটির সঙ্গে Read more

নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে
নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন