টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নেমে আসে মুসল্লিদের ঢল।গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল।এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারা মসজিদের ভেতরে আদায় করার সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কে জামাতে অংশ নেন।তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপরই ফজরের নামাজ আদায়ের জন্য দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে আল-আকসা মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এ স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দাশ্রুও দেখা যায়।এর আগে রমজানজুড়ে আল-আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একাধিক আরব ও মুসলিম দেশ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দা জানায়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ Read more

পাক-নারীকে বিয়ে করে তথ্য গোপন করায় বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা
পাক-নারীকে বিয়ে করে তথ্য গোপন করায় বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। হঠাৎ করে বিয়ে করে হারিয়েছেন চাকরি। কারণ— পাকিস্তানি এক নারীকে বিয়ে Read more

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ
বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ

অস্ট্রেলিয়া–ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে জয় পেল বৃষ্টি। ক্যানবেরার ম্যানুকা ওভালে একাধিকবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে Read more

গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা
গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা

গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। তিনি বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার Read more

মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের
মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২ টায় এই ঘটনা Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন