‘আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এবার সময় এসেছে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার’—এমন দৃঢ় ঘোষণা দিয়ে নীলফামারীতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।সোমবার (২৩ জুন) বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।তিনি বলেন, ‘গরিবের রিলিফের চাল যারা গুদামে ভরে রাখে, লুটপাট ও দুর্নীতি করে, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও গরিবের হক যারা মেরে খায়, তাদের আর রাষ্ট্রক্ষমতায় বসানো যাবে না। এদের রুখতে হবে ঐক্যবদ্ধভাবে। বৃদ্ধ, যুবক, নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে।’ফয়জুল করীম ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, ‘যদি কেউ মনে করেন, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, তারা ভ্রান্ত। আসলে বাংলাদেশ ছাড়া ভারতই চলবে না, সেটা প্রমাণ হয়েছে ৫ আগস্টের পর।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে অর্থনীতিতে শীর্ষস্থানে পৌঁছতে পারত। কিন্তু গত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তারা সেই সম্ভাবনাকে ধ্বংস করেছে।’ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ। কেউ যদি আলেমদের ওপর আঙুল তুললে, কোরআন-হাদিস নিয়ে খেলা করলে, সাধারণ মানুষই বাংলার জমিন থেকে এই জালেমদের তাড়িয়ে দেবে ইন-শাহ-আল্লাহ। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আপনারাও পারবেন না।’আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নৌকা চালাতে জানে না, বিএনপি ধান কাটতে জানে না, জাতীয় পার্টি লাঙ্গল দিয়ে হালচাষও দিতে জানে না। দেশের সাধারণ মানুষ এসব বুঝে গেছে। এবার তারা হাতপাখায় ভোট দেবে, ইন-শা-আল্লাহ।’ একই সঙ্গে তিনি দেশের সকল ইসলামপ্রিয় জনগণকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নীলফামারীর চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।ঘোষিত প্রার্থীরা হলেন- নীলফামারী-২ (জেলা সদর) আসনে অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আমজাদ হোসেন ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে আলহাজ্ব সহিদুল ইসলাম।ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আসাদুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাক্তার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় সন্তান জম্ম দিতে গিয়ে প্রতি ৭ মিনিটে একজন নারী মারা যায়
নাইজেরিয়ায় সন্তান জম্ম দিতে গিয়ে প্রতি ৭ মিনিটে একজন নারী মারা যায়

নাফিজা সালাহু, ২৪ বছর বয়সী এই তরুণী এতটাই সংকটপন্ন অবস্থায় ছিলেন যে, তিনি নাইজেরিয়ায় আরেকটি পরিসংখ্যানের অংশ হয়ে উঠতে যাচ্ছিলেন। Read more

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা
ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা

আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে পশু কেনাকাটা, পরিবার-পরিজনের খরচ এবং উপহার সামগ্রী নিয়ে Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর
নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। Read more

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম Read more

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে জাকের আলীর নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন