‎চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক মোহাম্মদ শামীম নামে যুবককে পিটিয়ে রগ কেটে হত্যা অভিযোগ উঠেছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।‎বুধবার (০৮ এপ্রিল) রাতে তার শশুরবাড়ি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়েও রকেটে হত্যা করা হয়। পুলিশ ও পরিবারের দাবি করছে পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।‎নিহতের ভাই মোঃ সেলিম জানান অনেক অভাব অনটনের দিন কাটছে শামীমের। দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ করার কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপরে বাড়িতে যান। শামীমও সন্ধ্যায় ওখানে (শশুরবাড়ি) যান।‎রাত আটটার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা শশুরঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে লাশ বেড়িবাঁধ তলতলা নাম স্থারে ফেলে রেখে যায়।‎তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে হত্যা করে জাফর ও ইরানরা।‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন,  হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না বলে জানান ।‎তিনি আরো বলেন, যারা হত্যা করেছে আর যে হত্যার শিকার হয়েছে তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ টি কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। Read more

শুল্ক ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা শুরু আজ
শুল্ক ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা শুরু আজ

২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন।আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের Read more

ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত Read more

রূপগঞ্জে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার
রূপগঞ্জে পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহণে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেফতার করেছে Read more

গাজীপুরের কাপাসিয়ায় এক মায়ের গর্ভে ৫ সন্তানের জন্ম, সবাই সুস্থ
গাজীপুরের কাপাসিয়ায় এক মায়ের গর্ভে ৫ সন্তানের জন্ম, সবাই সুস্থ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি সাধারণ পরিবার। উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি Read more

এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া শনিবার দাবি করেছে, ৪ জানুয়ারি দক্ষিণ কোরিয়া আরেকটি ড্রোন তাদের আকাশসীমায় উড়িয়েছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন