বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।প্রজ্ঞাপন অনুসারে পুলিশ পরিদর্শকের (নিরস্ত্র) ৩৩, পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ১৮ এবং পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) ২৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ-পিপিআর, আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না Read more

পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪
পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে Read more

বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) Read more

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা
১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন