বরগুনার তালতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের তীব্র সংকট অবশেষে কাটতে শুরু করেছে। এতে সেচ মৌসুমে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হওয়ায় দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন হাজারো প্রান্তিক কৃষক।জানা গেছে, গত কয়েক সপ্তাহ জ্বালানি তৈলের তীব্র সংকটের কারণে উপকূলীয় জেলা বরগুনার তালতলী উপজেলায় সেচ পাম্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিশেষ করে বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে পানির অভাবে ধানের জমি ফেটে চৌচির হওয়ার উপক্রেম হয়েছিল। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত দুদিন ধরে তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় পাম্প মালিক ও প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফুটেছে।কৃষক ফরিদ উদ্দিন, আব্দুস সালাম, আবুল মিয়া বলেন, ‘জ্বালানি তৈলের সংকট থাকায় ঠিকমতো জমিতে সেচ দিতে পারতাম না। কিন্তু এখন তৈল পাওয়ায় সময়মতো সেচ দিতে পারায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন পাওয়া যাবে বলে আশা করছি।’জ্বালানি তৈল সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স পায়রা ট্রেডার্স এর ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘জ্বালানি তৈলের তীব্র সংকটের মধ্যে ডিপো থেকে প্রতিবার ৫ হাজার লিটার তৈল দেওয়া হতো। কিন্তু ইউএনও মহোদয়ের প্রচেষ্টায় এখন থেকে প্রতিবার ১০ হাজার লিটার তৈল দেওয়া হচ্ছে এবং আরও অতিরিক্ত ৯ হাজার লিটার তৈল সরবারহ করা হচ্ছে। আশা করছি, এখন থেকে চাহিদা অনুযায়ী ভোক্তাদের মাঝে তৈল দেওয়া যাবে।’তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস বলেন, ‘বোরো মৌসুমে সেচের জন্য কৃষকরা পর্যাপ্ত তেল না পাওয়ায় উৎপাদন ব্যহত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তেলের ব্যবস্থা করায় এখন কৃষকদের বোরো ক্ষেতে সেচ প্রদানে কোন সমস্যা হবেনা।’তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘প্রান্তিক কৃষকদের জন্য জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তেলের ডিপো কতৃপক্ষের সাথে একাধিকবার কথা বলে চাহিদা অনুযায়ী তৈল সরবারহ করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সেচ মৌসুমে কৃষকদের যেন এক ফোঁটা তেলের সংকটেও পড়তে না হয়, তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে Read more

বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বরিশালে চাকরি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ সোমবার (৩ Read more

প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন
প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত Read more

সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম
সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম

টটেনহাম হটস্পারের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির ফরোয়ার্ড হিউং-মিন সন।  ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পরই ক্লাব Read more

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন