দেশের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর চিন্তা ভাবনা করছে বিসিবি। গতকাল শনিবার বোর্ডের চতুর্থ সভায় এমন একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বিসিবির পরিকল্পনা মতে, এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।অনেক সময় খেলোয়াড়রা অবসর নেওয়ার পর আর্থিকভাবে অনিশ্চয়তায় পড়েন। সেই বিষয়টি মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে। এজন্য প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু জানান, ‘এটা প্রাথমিকভাবে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবেন। কাদেরকে এবং কীভাবে কী পরিমাণ এই পেনশন প্রদান করা হবে সে সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।’তিনি আরও জানান,  ‘খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের নিয়ে আজকে একটা প্রিন্সিপালি অ্যাগ্রি করা হয়েছে। তারপরে একটা কমিটি করা হয়েছে সেই কমিটি প্রপোজালটা দেবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে Read more

ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার

নোয়াখালীর সুবর্ণচরে এলজিইডি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সড়ক সংস্কার না করে সম্পূর্ণ ভালো সড়ক উপড়ে ফেলার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শত শত Read more

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩
মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ Read more

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি Read more

ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন
ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন