টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল শুক্রবার (১৬মে) সকালে শহরের  জেলা সদরের বটতলা বাজারে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করেন।স্থানীয়রা জানান, সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো সুবেল মিয়া দীর্ঘদিন ধরে জেলা সদর রোডের বটতলায় সোহেল মাংসের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছে। শুক্রবার বটতলা বাজারে পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে একটি গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এ ঘটনায় সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী ওই গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ করা ছিল । টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম জানান, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের ঘরে একটি গর্ভবতী গরু জবাই করা হয়েছে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে ওই গর্ভবতী গরুটি পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শুক্রবার সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে গিয়ে মাংস৷ বিক্রেতা সুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়  তিনি সব দোষ স্বীকার করেন। এ ঘটনায়  প্রশাসনিক ব্যবস্থায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত প্রায় ৭০ কেজি মাংস জব্দ করে স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন  অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও এএস আই মিলন প্রমূখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক Read more

নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু
নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েল প্রতিদিনই গাজায় যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ-কে দেওয়া এক Read more

ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই জবাব পাবে: রাজনাথ সিং
ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই জবাব পাবে: রাজনাথ সিং

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে হামলার সঙ্গে যারা জড়িত তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।কাশ্মিরে Read more

দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Read more

হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন