যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী নববধূ এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।মামলার সূত্রমতে, যশোর সদরের শেখহাটি এলাকার রুবেলের স্ত্রী বৃষ্টি তার স্বামীর পূর্ব পরিচিত। তারা (রুবেল ও বৃষ্টি) রামনগর এলাকার ইফাদ অটোর গলির একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। পরিচয়ের সূত্র ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা স্বামী-স্ত্রী বৃষ্টির বাড়িতে যান। বৃষ্টির দেখানো একটি বাড়ি দেখে তাদের পছন্দ হয়। পরে বৃষ্টির বাড়িতে তাকে রেখে তার স্বামী সংসারে প্রয়োজনীয় মালামাল কিনতে বাইরে যান। এরই মধ্যে বৃষ্টির বাড়িতে তিনজন লোক আসে। তাদের মধ্যে একজনের চুল লম্বা।মামলায় আরও উল্লেখ করা হয়েছে, স্বামী বাইরে যাওয়ার পর তিনি একটি ঘরে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে চুল লম্বা ওই ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেন বৃষ্টি। চুল লম্বা ওই ব্যক্তি তার হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। বৃষ্টিসহ অন্য দুইজন বাইরে পাহারায় ছিলেন।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, নববধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এসআই দেবাশীষ হালদার মামলার তদন্ত করছেন। ঘটনার পর থেকে বৃষ্টি পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে অন্য আসামিদের চিহ্নিত করা সম্ভব হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের শফি Read more

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

কক্সবাজারের বাঁকখালীর মোহনায় অবৈধ পাথর ব্যবসা বন্ধ করলো এসিল্যান্ড
কক্সবাজারের বাঁকখালীর মোহনায় অবৈধ পাথর ব্যবসা বন্ধ করলো এসিল্যান্ড

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে পাথর ব্যবসা ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে Read more

বেনাপোল ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
বেনাপোল ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার

যশোরের বেনাপোলে প্রতারনার জালে ফেলে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৬ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে Read more

কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ
কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে দুই নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে চৌহালী উপজেলা প্রশাসন।শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন