যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহপতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজামপুর ইউনিয়নে বড় বসন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শার্শা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরণের আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা

ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা Read more

পাথরঘাটায় গ্রীড ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ সংকটে ৩ লাখ মানুষ
পাথরঘাটায় গ্রীড ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ সংকটে ৩ লাখ মানুষ

বরগুনার পাথরঘাটায় আকাশে বিদ্যুৎ চমকালে থমকে যায় বিদ্যুৎ ও নেটওয়ার্কিং ব্যবস্থা। কথাটি হাস্যকর মনে হলেও এটাই দিন দিন বাস্তব হয়ে Read more

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহৃত আরও ১৩০ জন শিশুকে মুক্ত করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে একই ঘটনায় অপহৃত Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন