কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার পাঁচজনই পেশাদার ছিনতাইকারী। তারা হলো- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০) এবং টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)।অলক বিশ্বাস বলেন, গত রোববার বিকেলে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সিএনজিযোগে এসে কয়েকজন ছিনতাইকারী পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই জেলা পুলিশের নজরে বিষয়টি আসলে সদর মডেল থানার একটি আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে ভুক্তভোগী পর্যটকের মোবাইলটি উদ্ধার হয়েছে কি না, তা জানা যায়নি।এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির বিষয়টি Read more

কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার Read more

কিউএস বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম
কিউএস বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৬ খ্রিষ্টাব্দের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস Read more

আরাফার দিন রোজা রাখার বিশেষ গুরুত্ব ও ফজিলত
আরাফার দিন রোজা রাখার বিশেষ গুরুত্ব ও ফজিলত

জিলহজের প্রথম ১০ দিন অতি বরকতপূর্ণ। আল্লাহতায়ালার পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ উপহার। এই ১০ দিনের আমল ও ইবাদত আল্লাহর কাছে Read more

কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন

কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন