যশোরের চৌগাছায় গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত আলমগীর চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।জানা গেছে, ঈদের দিন (শনিবার ) ভোর সাড়ে ৪টার দিকে আলমগীর মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলুর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো। বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৮ টার দিকে আলমগীর মারা যান। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর মারা গেছেন বলে জানতে পেরেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ Read more

‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’
‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প (জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ Read more

নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় Read more

হজে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি
হজে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৯০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা।  অন্যদিকে চলতি Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্কোরেজে শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন