শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৯ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে দুটি বাস ছেড়ে যায়।বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। গাজীপুর পর্যন্ত বাস দেওয়া সহজ কাজ ছিল না। তবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট এ বিষয়ে সচেষ্ট ছিলেন। এজন্য তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।’হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, ‘পরিবহন প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ। শেষ সময়েও তিনি আমাদের জন্য সাড়া দিয়েছেন। সাধারণত অনেক দায়িত্বশীলের কাছ থেকে এভাবে পাওয়া যায় না। আমি মোটরসাইকেলে যাতায়াত করি, লাইসেন্স হাতে না থাকায় এবং প্রচণ্ড রোদে যেতে কষ্ট হতো। আজ বাসের মাধ্যমে যাত্রা করতে পেরে অনেক স্বস্তি পাচ্ছি।’বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছুটির দিনগুলিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে মোট তিনটি বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন প্রশাসন। এর মধ্যে একটি বাস ভালুকার উদ্দেশে এবং দুটি বাস গাজীপুর চৌরাস্তার উদ্দেশে ছেড়ে যায়। গাজীপুরের বাসটি প্রতি বৃহস্পতিবার বিকালে চালু থাকবে বলেও জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী
প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ বিজিবি সদস্যরা ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছেন। এ সময় বিজিবির উপস্থিতি টের Read more

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, বাঁশখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে উল্লাস প্রকাশের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতাকে Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল Read more

অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ৬ দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর Read more

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু?
গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু?

ট্রাম্প প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই এক বছরেরও বেশি সময় আগে জো বাইডেনের করা পরিকল্পনার মতো। তবে প্রথমবারের মতো, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন