ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্কোরেজে শুক্রবার (১৫ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার পুতিনের শান্তি আলোচনায় যদি ফলাফল ভালো না হয়, তাহলে ভারতকে আরও শুল্ক দিতে হতে পারে। খবর বিবিসিযুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেছেন, ‘রাশিয়ান তেল কেনার জন্য ভারত ইতিমধ্যেই শুল্ক পাচ্ছে। পরিস্থিতি খারাপ হলে এই শুল্ক আরও বাড়তে পারে।’এর আগে চলতি মাসে ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হওয়ায় মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, ভারতের তেলের মধ্যে রাশিয়ান তেলের অংশ ২০২১ সালে ৩ শতাংশ থাকলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-৪০ শতাংশে। দিল্লি জানিয়েছে, দরিদ্র জনগণকে সস্তা জ্বালানি দিতে তাদের কাছে বিকল্প নেই।ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের রপ্তানি শিল্প, যেমন টেক্সটাইল ও জুয়েলারিতে প্রভাব পড়তে পারে এবং দেশের বৃদ্ধি প্রায় অর্ধ শতাংশ কমতে পারে।যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনাও প্রভাবিত হয়েছে। মার্কিন দল ২৫ আগস্ট ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করবে।এর আগে গত মঙ্গলবার ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে বেসেন্ট ভারতের বাণিজ্য আলোচনায় আচরণকে ‘কিছুটা অনমনীয়’ বলে উল্লেখ করেন।ট্রাম্পের দাবি, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙা করা এবং বৈশ্বিক বাণিজ্যে ন্যায্যতা আনার পরিকল্পনার অংশ। তিনি বহুবার ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ বলে আখ্যা দিয়েছেন এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে তিনি আগ্রহী।দিল্লি-ওয়াশিংটনের মধ্যে কয়েক মাস ধরে বাণিজ্য আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দিল্লিতে পৌঁছানোর পর আগামী ২৫ আগস্ট নতুন করে আলোচনায় বসবে দুই পক্ষ। তবে বিশেষজ্ঞদের মতে, কৃষি ও দুগ্ধপণ্যের ওপর শুল্ক কমাতে ভারতের অনীহা এই আলোচনায় বড় বাধা।এদিকে ট্রাম্প ঘোষিত ভারতের ওপর নতুন ৫০ শতাংশ শুল্ক আগামী ২৭ আগস্ট কার্যকর হবে, যা অনেক বিশেষজ্ঞের মতে দুই দেশের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান। এ শুল্কভার ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে। এর ফলে ভারতের টেক্সটাইল ও গয়নাসহ রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা দেবে এবং ভারতের প্রবৃদ্ধি অর্ধ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ Read more

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (জেও-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন
হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ ক্লাব অফ এইচএসটিইউ' এর নতুন কমিটি গঠিত Read more

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি Read more

পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) Read more

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন