পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৯০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা।  অন্যদিকে চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে হজ পালনকালে বিভিন্ন সময়ে ২৬ জন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান তারা। সোমবার (৭ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (৬ জুলাই) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৭৩ হাজার ৪৯৩ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৬২ হাজার ৮১৪ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে দেশে ফেরা হজের ১৯০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৩২ হাজার ৩৬২ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৪৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৬ জন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমিয়েছিল গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ Read more

নতুন বছরের নতুন বইয়ে মুখরিত কিশোরগঞ্জের স্কুল প্রাঙ্গণ
নতুন বছরের নতুন বইয়ে মুখরিত কিশোরগঞ্জের স্কুল প্রাঙ্গণ

নতুন বছরের প্রথম দিনে কিশোরগঞ্জে সাধারণ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়ে Read more

শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চাঞ্চল্যকর ৮ বছরের শিশু জুঁই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) উপজেলার Read more

সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ
সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ

নাটোরের সিংড়ায় বিএনপির নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের হামলায় শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দুইজনের Read more

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে Read more

রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন