জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা মামলায় এটিই এ প্রথম জামিনের আদেশ।রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী। তিনি বলেন, এ রোগে আমার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর এমন আবেদন নিয়ে প্রসিকিউশনের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দিয়েছেন আসামির আইনজীবী। তাই বিরোধিতা করা যায় না। তবে কোনো আসামির সঙ্গে যেন আসামি যোগাযোগ করতে না পারেন, এজন্য ট্রাইব্যুনালকে বলেন তিনি।উভয়পক্ষের শুনানি শেষে শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে আসামিকে বাসার ঠিকানা দিতে হবে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানানো ছাড়া বাসা পরিবর্তন করা যাবে না। এ মামলায় সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করা যাবে না। এসব শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন তদন্ত কর্মকর্তা। জামিন পাওয়া হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।এ মামলায় অপর আসামিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। আগামী বছর হজে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি যাত্রীদের চলতি Read more

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইক চালক নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) Read more

ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে গাজার গণহত্যা বন্ধ হবে: জেসিন্ডা
ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে গাজার গণহত্যা বন্ধ হবে: জেসিন্ডা

ফিলিস্তিনের গাজায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনো আছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ Read more

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০
মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন Read more

ইসরায়েলি সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি
ইসরায়েলি সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন