বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প (জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ বিষয়ে তারা বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমরা তাদেরকে জানিয়েছি।সোমবার (৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি এই আগ্রহের কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা নিশ্চিত করেন সালাহউদ্দিন আহমদ।বৈঠকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। অন্যদিকে, বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বৈঠকটি এক ঘণ্টারও অধিক সময় ধরে চলে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি

আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ Read more

বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ

রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে Read more

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঝড় কিকো। শনিবার (০৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন Read more

বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র

রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত Read more

প্রথম দিনে কত আয় করল শাকিবের প্রিন্স?
প্রথম দিনে কত আয় করল শাকিবের প্রিন্স?

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দর্শক উপস্থিতিতে এগিয়ে থাকলেও আয়ের হিসেবে কিছুটা Read more

দর্শনা সীমান্তে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার
দর্শনা সীমান্তে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন