দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজার সংলগ্ন চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে এ লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, স্থানীয়রা প্রথমে গ্রাম সমিতির অফিসের বারান্দায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে খানসামা থানায় অবহিত করেন।খানসামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে ভ্যানযোগে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স, ঠিকানা কিংবা কীভাবে তিনি গভীর রাতে ওই স্থানে পৌঁছান; এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জনসমাগমহীন স্থানে এভাবে একজন ব্যক্তির মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশের সুরতহাল ও ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার বলেন, ‘অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের
তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের

অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ে যখন চারপাশ সাদা বরফে ঢেকে গেছে, ঠিক সেই সময় তীব্র ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই Read more

লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ
লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে-মেকার ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাব Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার ঘটলেও অভিযানে Read more

সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ
সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো আজ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন