জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০-২৫ এপ্রিল তারিখ পর্যন্ত ‘ফি’ অনলাইনে জমা দিতে পারবে।আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।’বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) আহ্বায়ক অধ্যাপক ড. হোসনে আরা বেগম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সংগীত ও নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল রাত ১২টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-এ লগইন করে ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ নাট্যকলার বিভাগের জন্য ৪০০ টাকা এবং সংগীত বিভাগের জন্য ৪০০ টাকা জমা দিতে হবে।’ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) আহ্বায়ক অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল রাত ১২.০০ টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-এ লগইন করে ব্যবহারিক পরীক্ষার ফি চারশত টাকা জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার Read more

চট্টগ্রাম বন্দরে হাজার কোটির অনিয়ম, দুদকের নজরে চেয়ারম্যান মনিরুজ্জামান
চট্টগ্রাম বন্দরে হাজার কোটির অনিয়ম, দুদকের নজরে চেয়ারম্যান মনিরুজ্জামান

রাষ্ট্রীয় সম্পদ লুটের আরেক কাব্যিক অধ্যায়ে নাম লেখাতে যাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। একদিকে কর্ণফুলী Read more

ভোলায় আ.লীগ নেতার নির্দেশে সাংবাদিকের ওপর হামলা
ভোলায় আ.লীগ নেতার নির্দেশে সাংবাদিকের ওপর হামলা

ভোলার বোরহানউদ্দিনে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি (ভোলা) পরাণ আহসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। Read more

ফটিকছড়িতে দ্রুতগামী বাসের চাপায় নারী নিহত
ফটিকছড়িতে দ্রুতগামী বাসের চাপায় নারী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগামী বাস চাপায় তুলশি দেবী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের দরবার কমিউনিটি Read more

সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন