‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো আজ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।রোববার (২৫ মে) সকালে শত শত কর্মচারী দফতর ছেড়ে নিচে নেমে এই মিছিলে যোগ দেন। মিছিলটি সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর জানান, সম্প্রতি সরকারি কর্মচারীদের দমন নিপীড়নের জন্য যে বিবর্তনমূলক কালো আইন প্রণয়ন করেছে, সে আইন বাতিল করতে হবে। সেইসঙ্গে কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালু করতে হবে।এর আগে গতকাল শনিবারও সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় ১৯৭৯ সালের বিশেষ বিধান অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা যুক্ত করার প্রতিবাদে গতকাল অবস্থান কর্মসূচি, মৌন মিছিল ও প্রতিবাদ সভা হয়।গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রীকে Read more

শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন
ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন