অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ে যখন চারপাশ সাদা বরফে ঢেকে গেছে, ঠিক সেই সময় তীব্র ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হয় অ্যাতলেটিকো অটোয়া ও সমিত সোমের ক্যাভালরি এফসি। জমাট তুষারের মধ্যে ১৩,১৩২ দর্শকের সামনে অনুষ্ঠিত সেই রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় অটোয়া। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডেভিড রদ্রিগেজের গোলে প্রথমবারের মতো সিপিএল শিরোপা জেতে তারা।সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে সমিত সোমের ক্যাভালরি এফসিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে অটোয়া। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মালিকানাধীন দলটি ২০২০ সালে নতুনভাবে লিগে যোগ দিয়েছিল। টিডি প্লেস স্টেডিয়ামে প্রবল তুষারপাতের কারণে খেলা বারবার থামাতে হয়। প্রথম ৯০ মিনিটের মধ্যেই পাঁচবার ম্যাচ স্থগিত রাখা হয় মাঠ পরিষ্কারের জন্য। এমনকি ১৬ মিনিটের সময় অটোয়ার গোলরক্ষক নাথান ইনগাম নিজেই কোদাল হাতে মাঠ পরিষ্কারে নেমে পড়েন। অতিরিক্ত সময়ে গড়ানোর পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, এক ঘণ্টা বন্ধ রাখতে হয় খেলা; পরে ট্রাক ও স্নোপ্লাও দিয়ে তুষার সরানো হয়।মাঠে তুষারের স্তর এত ঘন ছিল যে বল গড়িয়ে নেয়াই কঠিন হয়ে পড়ে। খেলোয়াড়রা ভারসাম্য হারিয়ে পড়ছিলেন, দর্শকরাও মাঝে মাঝে বলের অবস্থান খুঁজে পাচ্ছিলেন না। তবু কঠিন পরিবেশেও দুই দল দারুণ লড়াই চালিয়ে যায়, যা ম্যাচটিকে করে তোলে স্মরণীয়।৩৩তম মিনিটে ক্যাভালরির ফ্রেজার এয়ার্ড পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। এর সাত মিনিট পরই ডেভিড রদ্রিগেজ অসাধারণ এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান অটোয়াকে। ম্যাচের আগে ক্যাভালরির কোচ টমি হুইলডন জুনিয়র বলেছিলেন, ‘এই আবহাওয়া সাহসীদের পরীক্ষা নেবে। ফাইনালটা নাটকীয় গল্প থেকে অ্যাকশন সিনেমায় পরিণত হবে।’দীর্ঘ বিরতির পর খেলা পুনরায় শুরু হলে দুই দলের সম্মতিতে অতিরিক্ত সময়ের দুই অর্ধের মাঝখানে বিরতি না রেখে খেলা চালানো হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেক্সিকান ফরোয়ার্ড রদ্রিগেজের গোলে অটোয়া নিশ্চিত করে তাদের প্রথম কানাডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা
ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা

ঝোপঝাড়ে বা বড় গাছের ওপর সোনালি সুতোর মতো জড়িয়ে থাকা যে লতাটি আমরা দেখি, তার নাম স্বর্ণলতা। যার কোনো পাতা Read more

বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন Read more

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি
পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি

জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে একযোগে পাঁচ জেলায় ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। লালমনিরহাট, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন