ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে-মেকার ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই তারকাকে দলে নিয়েছে অলরেডরা। শুক্রবার (২০ জুন) মেলউডে লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২২ বছর বয়সি এই মিডফিল্ডারের সঙ্গে চূড়ান্ত হয় পাঁচ বছরের চুক্তি। আর্নে স্লটের অধীনে ২০৩০ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই খেলবেন উইর্টজ।এই চুক্তির ফলে উইর্টজ হয়ে উঠলেন লিভারপুল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে কেনার জন্য গড়া ৭৫ মিলিয়ন পাউন্ডের পুরনো রেকর্ডটিকে ভেঙেছেন তিনি। বিভিন্ন বোনাস ও শর্ত মিলিয়ে উইর্টজের জন্য সর্বমোট খরচ দাঁড়াতে পারে ১১৬ মিলিয়ন পাউন্ড, যা ইংলিশ ফুটবল ট্রান্সফারের ইতিহাসে নতুন রেকর্ড।২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। এরপর থেকেই লেভারকুজেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। ১৯৭ ম্যাচে করেছেন ৫৭ গোল, পাশাপাশি করেছেন ৪৪টি অ্যাসিস্ট। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে বুন্দেসলিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।জার্মান জাতীয় দলের হয়ে ৩১টি ম্যাচ খেলেছেন উইর্টজ। লিভারপুল ছাড়াও তাকে দলে টানতে আগ্রহী ছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। তবে সব আলোচনার অবসান ঘটিয়ে লিভারপুলকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেন তরুণ এই তারকা।লিভারপুল ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুখবর, আর প্রিমিয়ার লিগে উইর্টজের আগমন নতুন মৌসুমে বাড়িয়ে দেবে উত্তেজনার পারদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর Read more

হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই Read more

প্রধানমন্ত্রীর লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী
প্রধানমন্ত্রীর লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কথা ধৈর্য ধরে শুনছেন, তিনি কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু
নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (০৯ মে) দুপুরে নবীনগর তিতাস নদীতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন