টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট করার চেষ্টা করা হয়েছে। এসময় পরিবারের কর্তাব্যক্তিসহ ৫ জন কুমুদিনী হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক মিয়া।এ ঘটনায় অসুস্থরা হলেন পরিবারের কর্তা ইউসুফ মিয়া (৫৮), ছেলে ইমন মিয়া (২২), ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার (৩২), ভাতিজি মৌ আক্তার (১৪) ও মাহি আক্তার (৭)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুল্যা মুনসুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ইউসুফ মিয়ার বাড়িতে কে বা কারা কোন এক সময় তাদের ব্যবহৃত টিউবওয়েলে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরিবারের লোকজন সকালের খাবারের সঙ্গে ওই পানি পান করলে কিছুক্ষণের মধ্যে সবাই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সত্যতা যাচাই করতে কুমুদিনী হাসপাতালে আহতের খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা Read more

এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর: শিক্ষা উপদেষ্টা
এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে কী কারণে এইচএসসির ফলাফল খারাপ হয়েছে, আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের Read more

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে Read more

সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর
সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন