মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭০ শিশুকে ফ্রি সুন্নাতে খৎনা করানো হয়েছে। উপজেলার নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্যোগে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ২টা দুপুর পর্যন্ত নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালে ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প বসিয়ে এ কার্যক্রম হয়।নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু তাহের শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন আল হুসাইনী। আরো উপস্থিত ছিলেন, ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, কেয়াইন ইউপির সাবেক সদস্য শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার সালমান, নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান মাসুম, পরিচালক সুদীপ সরকার, সালাহউদ্দিন, মাসুদুর রহমান, রিয়াজউদ্দিন, উপদেষ্টা নুরুল ইসলাম ও ওবায়দুল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ক্যাম্পে ডা. আমির হামজার নেতৃত্বে কোয়ান্টাম ফাউন্ডেশনের ৮ জন পেশাদার চিকিৎসক দ্বারা সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় ৭০ শিশুকে ফ্রি সুন্নাতে খৎনা করানো হয়। প্রত্যেক শিশুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৪০০ টাকা ব্যয়ে চিকিৎসা সেবা প্রদান করে। খৎনার পাশাপাশি প্রত্যেক শিশুকে উপহার হিসেবে দেওয়া হয় বিস্কুট, গামছা, লুঙ্গি এবং এক সপ্তাহের প্রয়োজনীয় ওষুধ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনা জেলা বিএনপি’র নেতৃত্বে নজরুল-শাহীন
বরগুনা জেলা বিএনপি’র নেতৃত্বে নজরুল-শাহীন

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় তিন বছর পর দলের নেতাকর্মীরা ফিরে পেলেন তাদের রাজনৈতিক অভিভাবক।রোববার Read more

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে Read more

পল্লী বিদ্যুৎকর্মীকে শিকলবন্দি করে হুমকি, নারী গ্রাহক আটক
পল্লী বিদ্যুৎকর্মীকে শিকলবন্দি করে হুমকি, নারী গ্রাহক আটক

বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে বরগুনা সদর উপজেলায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকলে বেঁধে হুমকি দিয়েছেন।সোমবার Read more

বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস Read more

রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা Read more

ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ
ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন