আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।বিবৃতিতে তাসনিম জারা বলেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম, আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো। একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না।আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’এদিকে, স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন লাগবে তাসনিম জারার। আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করার কথাও জানিয়েছেন তাসনিম জারা। এজন্য ভোটারদের সাহায্যও চেয়েছেন তিনি।আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করতে যাচ্ছে এনসিপি। এ নিয়ে এনসিপির মধ্যে অনেকে অসন্তুষ্ট। তার মধ্যে প্রাথমিকভাবে এনসিপির ঘোষিত কয়েকজন নারী প্রার্থীও রয়েছেন। যার মধ্যে তাসনিম জারা-ও একজন বলে জানা যাচ্ছে। এ কারণে শাপলা কলির বদলে এনসিপি থেকে ভোটে লড়ার ঘোষণা দিলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে মন্তব্য করায় শুরু হয়েছে উত্তেজনা, যা গড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে। ফেসবুকে Read more

উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক

উইম্বলডনের ফাইনালে এবারই প্রথমবার মুখোমুখি হন দুই নতুন মুখ। একদিকে অভিজ্ঞ চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়াওতেক, অন্যদিকে চমক হিসেবে ফাইনালে Read more

রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে আদিত্য শীল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের Read more

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

আগামী ৩ থেকে ২৭ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল Read more

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে
পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি-রপ্তানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন