কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি। সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।৩ মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে পাগলা মসজিদে ১৩টি দানবাক্স খোলা হয়। এতে মিলেছে ৩৫ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা শুরু করা হয়। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এসব টাকার সঙ্গে রয়েছে নামে-বেনামে অসংখ্য চিঠি। একটি চিঠিতে নামপরিচয়হীন একজন লিখেছেন—“হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।”কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়া বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যও উপস্থিত ছিলেন।এর আগে এমন আরেকটি চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছিল। এতে লেখা ছিল—“ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখ। আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিয়েছেন। আমার প্রিয় সাঈদিকে অনেক অত্যাচার করা হচ্ছে।”চিঠিতে আরও লেখা ছিল—“হে আল্লাহ, আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর (রাঃ) মতো শাসক পাঠাও।”একটি চিরকুটে লেখা ছিল—“হে আল্লাহ, আপনি আমার স্বামী মোঃ জসিমকে পাগলা মসজিদের ওসিলাতে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন। আপনি আমার স্বামীকে হেফাজত রাখুন ও আমাদের রিযিকের ব্যবস্থা করুন। হে আল্লাহ, আপনি পাগলা বাবার ওসিলাতে চাকরির ব্যবস্থা করে দিন। আমিন।”মানুষের মনের বাসনা পূরণে বিভিন্ন আশায় পাগলা মসজিদের দানবাক্সে বেনামে চিঠি লিখেছেন একজন ব্যক্তি।টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছীসহ ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, ব্যাংকের ১০০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য অংশ নিয়েছেন।এর আগে একটি চিরকুটে লেখা ছিল—“আল্লাহ, আমি যেন একটি মানসম্মত নাম্বার পাই এবং একটি ভালো কলেজে ভর্তি হতে পারি। আমার মাথার সব খারাপ চিন্তা দূর হয়ে যাক। আল্লাহ, আমার মা-বাবাকে ভালো রাখুন। আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি।”এছাড়াও বিভিন্ন সময়ে চিঠিতে দরিদ্র ও অভাবগ্রস্তদের আকুতি উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের ১ অক্টোবরও একটি অনার্স পড়ুয়া শিক্ষার্থীর চিঠি পাওয়া গিয়েছিল, যেখানে লেখা ছিল—“আমাকে বাঁচাও আত্মহত্যার হাত থেকে। আমি বাঁচতে চাই, আর নিতে পারছি না বেকারত্বের বোঝা। সব খোঁচা দেওয়া কথা। একটা চাকরি হলে হয়তো বেঁচে যেতাম।”এর আগে চলতি বছরের ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও বিপুল পরিমাণে পাওয়া গেছে।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সকল ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স তৈরি করা হবে, যেখানে একসাথে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ শীঘ্রই শুরু হবে।তিনি বলেন, এবার তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির ১৩টি লোহার দান সিন্দুক রয়েছে। প্রতি তিন মাস পর দান সিন্দুক খোলা হয়। এবার ৩ মাস ২৭ দিন পর দান সিন্দুক খোলা হয়েছে। এতে মিলেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এছাড়া রয়েছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক Read more

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও Read more

ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) সকাল ১১টায় Read more

গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল
গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল

গাজামুখী ত্রাণ নৌবহরে অংশ নেওয়ার অভিযোগে আটক ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ইসরায়েল সোমবার জানিয়েছে। যাদের Read more

প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি
প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন