আমাদের শরীরের স্পর্শকাতর ও অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ হলো চোখ। তাই সেই চোখের যত্ন নেওয়া দরকার। কখনও নিজেদের অজান্তে আবার কখনও কিছু অভ্যাসের কারণে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি কমিয়ে ফেলছি আমরা। তাই চোখের জ্যোতি বাড়াতে কিছু কাজ করা জরুরি।আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়। চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে এ দিবসটি উদযাপিত হয়। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করা হচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রায় ২৩০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। এর মধ্যে অন্তত ১০০ কোটি মানুষের দৃষ্টিশক্তি হ্রাস বা অন্ধত্ব প্রতিরোধযোগ্য ছিল—যদি সময়মতো চিকিৎসা ও যত্ন নেওয়া যেত। বাংলাদেশেও চোখের রোগ এখন একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা।বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর জীবনযাপন, দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা এবং নিয়মিত চোখ পরীক্ষা না করার কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।চক্ষু বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন অন্তত ২০ মিনিট পরপর ২০ সেকেন্ডের জন্য দূরে তাকানো, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত চোখ পরীক্ষা দৃষ্টিশক্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য চোখের যত্ন নেওয়া অপরিহার্য, কারণ দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা চোখের ক্লান্তি ও শুষ্কতার ঝুঁকি বাড়ায়।বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আজ ঢাকাসহ সারাদেশে বিভিন্ন সংগঠন, হাসপাতাল ও এনজিওর উদ্যোগে আলোচনা সভা, ফ্রি চক্ষু পরীক্ষা এবং সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে।ব্র্যাক প্রায় ১০ হাজার মানুষকে চক্ষু সেবা দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে দেশের ৬১টি জেলায় সক্রিয় ব্র্যাকের চক্ষু সেবা কার্যক্রম এ বছর ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে সারা দেশে ৩৫০টিরও বেশি চক্ষু শিবির এবং ৫০টিরও বেশি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে। প্রায় ১০ হাজার মানুষকে স্বল্পমূল্যে রিডিং গ্লাস বা পাঠের চশমা বিতরণ ও সাশ্রয়ী মূল্যে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চক্ষু সেবা দেওয়ার লক্ষ্যে সারাদেশে এই কার্যক্রম চলবে।দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল আই কেয়ারের পাশাপাশি চক্ষু সেবায় নিয়োজিত সংস্থা আন্ধেরি হিলফি, ব্র্যাক, সিবিএম গ্লোবাল, ফ্রেড হোলোস ফাউন্ডেশন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অরবিস ইন্টারন্যাশনাল, সাইট সেভারস, ভিশন স্প্রিং এবং এসিলর লাকসোটিকা জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও বিশেষ চক্ষু সেবার আয়োজন করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি Read more

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে রোগীরা
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে রোগীরা

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। Read more

বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর ‘বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক Read more

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন