বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর ‘বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। এর মাধ্যমে তারা বাসের স্বয়ংক্রিয়ভা‌বে স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।বৃহস্পতিবার (২২ মে) সকা‌লে অধ্যাপক ড. মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞান ও সমাজে অগ্রগামী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।অধ্যাপক ড. মো. শাহজাহানের প্রকাশিত গবেষণা প্রব‌ন্ধের সংখ্যা ১৬৭টি। এর মধ্যে ১২৭টি স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে এবং ৪০টি জাতীয় জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলার অনুসারে, তার বর্তমান এইচ-ইনডেক্স ৪১ এবং মোট উদ্ধৃতি সংখ্যা ৫ হাজার ১২২। তার সম্মিলিত ইমপ্যাক্ট ফ্যাক্টর ২৮১.৩। তার অধীনে ৮ জন শিক্ষার্থী পিএইচডি শেষ করেছেন এবং আরও ৪ জন শিক্ষার্থীর পিএইচ‌ডি চলমান রয়েছে। তিনি ২০১৩ ও ২০১৮ সালে ইউজিসি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড,  ২০১৫ সালে বিএএস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ গবেষণা প্রকাশনা পুরস্কারসহ অসাধারণ গবেষণা পারফরম্যান্সের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি ২০২৩ ও ২০২৪ সালে এলসেভিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন।অন্যদিকে, অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের গবেষণা প্রব‌ন্ধের সংখ্যা ৫৫০টির অধিক। এর মধ্যে ১০০টির বেশি স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে এবং বাকি প্রবন্ধগুলো জাতীয় পর্যায়ে প্রকাশিত হয়েছে। তার অধীনে প্রায় ১০০ জন শিক্ষার্থী পিএইচডি শেষ করেছেন। তিনি ২০১২ সালে জাতীয় বৃক্ষ গবেষণা ও উন্নয়নে, এবং ২০১৩ সালে জাতীয় ফল গবেষণা ও উন্নয়‌নে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনি ২০১৪ সালে বঙ্গবন্ধু স্বর্ণপদক এবং ২০১৬ সালে বাংলাদেশ কৃষি একাডেমির স্বর্ণপদকসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

নতুন হল খুলতে প্রশাসনের গড়িমসি, পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লংমার্চ
নতুন হল খুলতে প্রশাসনের গড়িমসি, পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লংমার্চ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন ১০ তলা ছাত্রহল দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।শনিবার (১৭ মে) সকাল Read more

ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের Read more

সখীপুরে নড়বড়ে সাঁকোতে খালে ঝুঁকিপূর্ণ পারাপার
সখীপুরে নড়বড়ে সাঁকোতে খালে ঝুঁকিপূর্ণ পারাপার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাঘবেড়-গজারিয়া সড়কের গোহালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতে পারাপার হচ্ছে এলাকাবাসী। তাদের দীর্ঘ দিনের দাবি ওই কাঁচা Read more

ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার
ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন