কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। হাসপাতালে অবস্থানরত চিকিৎসকেরাও জরুরি সময়ে কথা বলতে পারছেন না, ফলে যোগাযোগ ও চিকিৎসা সেবায় সৃষ্টি হচ্ছে জটিলতা।রবিবার (১৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরে বসে কোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। ফলে কেউ জরুরি কল করতে চাইলে বাইরে বা রাস্তায় গিয়ে ফোন ধরছেন। এতে জরুরি পরিস্থিতিতেও সময় নষ্ট হচ্ছে, বিশেষ করে গর্ভবতী ও গুরুতর অসুস্থ রোগীর স্বজনরা পড়ছেন বিপাকে।সেবা নিতে আসা বড়ইয়াকান্দি গ্রামের ইমরান হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে সিজারের জন্য ভর্তি করিয়েছি। ডাক্তার বলেছে এক ব্যাগ রক্ত লাগবে। আমি রক্তদাতাকে ফোন দিতে পারছি না। হাসপাতালে বসে ফোন ধরার নেটওয়ার্কই নেই। বাইরে গিয়ে ফোন দিতে হয়, কিন্তু স্ত্রীকে একা রেখে বের হওয়াটাও তো ঝুঁকিপূর্ণ। আমার মনে হয় উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিলে একটা সমাধান পাওয়া যাবে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, ‘আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক রোগী বাসায় ফিরে ফোনে পরামর্শ নিতে চান, কিন্তু নেটওয়ার্ক না থাকায় দায়িত্বরত চিকিৎসকরা তাঁদের কল পান না। এমনকি আমরা নিজেরাও কখনও কখনও স্বাস্থ্য অধিদপ্তর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়ি। বিশেষ করে পুরোনো ভবনের বেশ কিছু জায়গায় একেবারেই নেটওয়ার্ক পাওয়া যায় না। বিষয়টি অনেক দিনের হলেও বর্তমানে সমস্যাটি আরও মারাত্মক রূপ নিয়েছে।’এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকা সত্যিই দুঃখজনক।’ তিনি প্রতিবেদককে জিজ্ঞেস করেন, ‘আপনি কি স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন?’ প্রতিবেদক জানান, তিনি ইতিমধ্যে কথা বলেছেন। এ সময় ইউএনও বলেন, ‘তাহলে বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাই দেখবেন। আমি বলে দিচ্ছি, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দলের তিন কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে Read more

এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে Read more

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস

আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে; যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত Read more

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি রংপুরের শতাধিক নেতাকর্মী। এর আগে তারা দলটি থেকে Read more

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বুধবার (২৭ আগস্ট) কর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন