রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।আজ শনিবার (২৬এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।গ্রেফতার ৮ জন হলো, কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫), ২৮ নং ওয়ার্ড শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০), ২৮ নং ওয়ার্ড যুবলীগ, শেরে বাংলা নগর থানার সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪২), বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)।তালেবুর রহমান বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টা নাগাদ রাজধানীর নিউমার্কেট এলাকা হতে শামীম আহমেদ শহিদকে এবং বিকেল আনুমানিক সাড়ে ৫টা নাগাদ মো .জিয়া মিয়াকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।এছাড়াও শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টা নাগাদ ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেন ওরফে পানি কবিরকে গ্রেফতার করে। একই দিন রাত ৯টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি হতে এম কে আজিমকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ এবং রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিট নাগাদ তুরাগ থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।তিনি বলেন, শনিবার (২৬ এপ্রিল) রাত ১২ টা ৪৫ মিনিট নাগাদ মুগদা এলাকা হতে রায়হান আহমেদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত আনুমানিক দেরটা নাগাদ রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে গ্রেফতার করে ডিবি- গুলশান বিভাগের অপর একটি টিম।গ্রেফতার হওয়া আটজনের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জকসুর Read more

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি

বরাবর এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের Read more

ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন