বরিশালে আবাসিক হোটেল সী প্যালেস থেকে ১৫০ পিচ ইয়াবা সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর পোর্ট এলাকার আবাসিক হোটেল সী প্যালেসের দুটি কক্ষ থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ও তাদের অভিযানিক টিম।আটকৃত আসামীরা হলেন, হোটেল সী প্যালেসের ম্যানেজার ফারুক হাওলাদার, মাসুদ হাওলাদার ওরফে কালা মাসুদ, আগ্রানী বাড়ৈই, আল আমিন রাহাত। তারা সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।রোববার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম চার জনকে আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সংবাদকর্মীরা মূল হোতা সেন্টু’র গ্রেফতারের কথা জিজ্ঞেস করলে তার কোন উত্তর না দিয়ে তিনি বলেন, ‘আমরা যে চার জনকে আটক করে নিয়ে আসছি, তারা আমাদের হেফাজতে আছেন।’তবে চার জনকে সাংবাদিকদের সামনে এনে বিষয়টি দেখালেও কোন এক অদৃশ্য কারণে মাদক সিন্ডিকেটের হোতা শাকিল খান সেন্টুকে সামনে আনা হয়নি বলে অভিযোগ করেন আটকৃতদের স্বজনরা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ে আসামী রাখার কক্ষ থেকে আটককৃত আসামী আল আমিন রাহাতের স্ত্রীকে বের হতে দেখা যায়, যা কোন নিয়মে নেই। সেখানে তারা সরকারি নিয়ম ভঙ্গ করে দিনের পর দিন এটা করে যাচ্ছে।এছাড়াও মাদক সহ আটক হওয়া আটকৃতদের সংবাদ এবং তাদের ছবি গণমাধ্যমকর্মীরা যেন প্রকাশ না করে, এর জন্য গণমাধ্যমকর্মীদের ম্যানেজের চেষ্টা করেন আসামীদের স্বজনরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর Read more

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ দুর্ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে এখনো Read more

চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা
চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।স্থানীয়দের ধারণা, ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে Read more

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি Read more

আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদকে মিথ্যা মামলায় Read more

পরীক্ষা শেষের আনন্দ রূপ নিল বিষাদে, এখনো নিখোঁজ চবির দুই শিক্ষার্থী
পরীক্ষা শেষের আনন্দ রূপ নিল বিষাদে, এখনো নিখোঁজ চবির দুই শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে চার বন্ধু মিলে এসেছিলেন কক্সবাজারে। উদ্দেশ্য- সমুদ্রের ঢেউয়ে ডুবে খানিকটা প্রশান্তি খোঁজা। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন