নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কোশি প্রদেশে। খবর দ্য কাঠমান্ডু পোস্টপুলিশ সদর দপ্তরের তথ্যমতে, মৃতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন রয়েছেন। এছাড়া দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন।মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, পাঁচজন এখনো নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।মধেশে রানিরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যত্র, বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, টানা বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান
আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার বিকেলে রাজশাহী মহানগর Read more

নান্দাইলের যমজ দুই বোনের মেডিক্যালে চান্স
নান্দাইলের যমজ দুই বোনের মেডিক্যালে চান্স

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে যমজ দুই বোন মেডিক্যালে চান্স পেয়েছেন।তাদের মধ্যে ফাবিহা জামান মিহা Read more

ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ব্যারিকেডের Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ
ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সম্মান শেষ বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সকাল থেকে সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন